মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু-৪৯৭

 মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু



মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে অভিমান করে কীটনাশক পান করে কামরুল শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত কামরুল শরীফ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের মৃত হালেম শরীফের ছেলে। তার স্ত্রীর নাম কাকলি আক্তার।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল শরীফের স্ত্রী কাকলি আক্তারের বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ ওঠে। এ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও অশান্তি চলত। পারিবারিক এই অশান্তি ও স্ত্রীর পরকীয়ার জেরে ক্ষোভ ও অভিমানে চার দিন আগে কামরুল কীটনাশক পান করেন।


গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


ঢাকা মেডিকেল থেকে কামরুল শরীফের মরদেহ মাদারীপুরে নিয়ে আসার পর বর্তমানে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে পুলিশের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগ্রহ 

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন