🏦 ব্যাংক হিসাব খুলতে TIN বাধ্যতামূলক, তবে সব হিসাবের ক্ষেত্রে নয়!
অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এ একটি গুরুত্বপূর্ণ নতুন বিধান সংযোজন করা হয়েছে।
নতুন সংযোজিত দফা (১৩) অনুযায়ী—
📌 Student Account, No-Frills Account এবং বোর্ড কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে TIN দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য যেকোনো ধরনের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN দাখিল বাধ্যতামূলক হবে।
🔎 সহজভাবে বললে, Student Account, No-Frills Account এবং NBR (বোর্ড) কর্তৃক গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ নতুন ব্যাংক হিসাব খুলতে চাইলে TIN দাখিল করতে হবে।
📌 অর্থাৎ সাধারণভাবে নিম্নোক্ত হিসাবসমূহ খুলতে TIN প্রয়োজন হবে—
✅ Savings Account
✅ Current Account
✅ Business Account
✅ Joint Account
✅ FDR Account
✅ অন্যান্য সাধারণ ব্যাংক হিসাব
✅ কোন ক্ষেত্রে TIN প্রয়োজন হবে না?
🔹 Student Account
🔹 No-Frills Account
🔹 বোর্ড কর্তৃক সরকারি গেজেটের মাধ্যমে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তি
📖 আইনের ব্যাখ্যা অনুযায়ী—
🔹 No-Frills Account বলতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় নির্ধারিত No-Frills Account-কে বোঝাবে।
💡 এবার TIN বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা যাক—
অনেকেই মনে করেন, "TIN করে রাখি, এতে আবার সমস্যা কী?"
আসলে TIN গ্রহণ করা কোনো সমস্যা নয়; বরং এটি একটি ভালো উদ্যোগ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি।
📌 TIN থাকলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাই TIN গ্রহণের পর প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের বিষয়টিও মাথায় রাখতে হবে।
তবে একটি বিষয় পরিষ্কারভাবে জানা প্রয়োজন—
✅ রিটার্ন দাখিল মানেই কর পরিশোধ করতে হবে—বিষয়টি এমন নয়।
অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিল করলেও কোনো কর পরিশোধযোগ্য নাও হতে পারে। তবে রিটার্ন কী, কেন দাখিল করতে হয় এবং কী তথ্য প্রদান করতে হয়—এসব বিষয় না বুঝে রিটার্ন দাখিল করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে।
তাই সচেতনভাবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে রিটার্ন দাখিল করা গুরুত্বপূর্ণ।
🎯 এই পরিবর্তনের ফলে আরও বেশি মানুষ ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি কর ব্যবস্থার আওতায় আসবে এবং দেশের কর সংস্কৃতি ও তথ্যভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে—এটাই মূল লক্ষ্য।
ধন্যবাদ সবাইকে।
সমীর চন্দ্র সূত্রধর
Financial Adviser & Trainer (Taxation)
Founder President
Income Tax Professional Foundation
#Bank
#banking
#taxes
#Tax
#TaxUpdate
#TaxCompliance
#TaxReturn


একটি মন্তব্য পোস্ট করুন
Thanks