LL.B, Bangladesh BaeCouncil Intimation

 LL.B. শেষ করার পর Bangladesh Bar Council-এ “Intimation” দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া
অনেকেই শুধু শুনে জানে—“ইন্টিমেশন দিতে হয়”, কিন্তু আসলে কীভাবে দিতে হয়, কী লাগে, কখন দিতে হয় না জানার কারণে আবেদন করতে অনেক দেরি হয়ে যায় 👇


👉🏻 LL.B. (Hons) শেষ করার পর একজন শিক্ষার্থী যখন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে Pupillage (প্র্যাকটিক্যাল ট্রেনিং) শুরু করে, তখন সেই তথ্য Bangladesh Bar Council-কে কিছু নির্ধারিত পদ্ধতিতে আবেদন করে জানাতে হয়।







🔹 Step 1: Senior Advocate নির্বাচন


✔️ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন Advocate হতে হবে


✔️ আপনার Pupillage তার অধীনে শুরু হবে


🔹 Step 2: Pupillage শুরু করা


✔️ সিনিয়রের চেম্বারে যোগদান করা


✔️ এই তারিখ থেকেই আপনার ৬ মাসের ট্রেনিং গণনা শুরু হবে


✔️ এই সময়ের মধ্যেই Intimation জমা দিতে হবে


🔹 Step 3: Intimation Form সংগ্রহ


✔️ Bar Council এর অনলাইন ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে আবেদন


🔹 Step 4: ফর্ম পূরণ (Important অংশ)


ফর্মে সাধারণত যেগুলো দিতে হয়:


✔️ নিজের তথ্য ও শিক্ষাগত যোগ্যতা


✔️ সিনিয়র অ্যাডভোকেটের তথ্য


✔️ Pupillage শুরুর তারিখ


উক্ত ফর্ম ডাউনলোড করে প্রথম তিন পেজ কার্টিজ পেপারে ও এফিডেফিটের অংশ ৩০০ টাকার নন- জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট করতে হবে।


উক্ত ফর্ম এ স্বাক্ষর করে সিনিয়র এবং সাক্ষী হিসেবে দুজন আইনজীবীর স্বাক্ষর নিতে হবে।


🔹 Step 5: প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করা


সাধারণত যা লাগে:


✔️ LL.B. Certificate এবং Transcript সহ সকল শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কশিট (SSC–LL.B.)


✔️ NID / জাতীয় পরিচয়পত্র


✔️ Passport size ছবি


সকল ডকুমেন্ট সিনিয়র অ্যাডভোকেট কর্তৃক সত্যায়িত করতে হবে এবং একজন নোটারি পাবলিক কর্তৃক নোটারি করতে হবে।


🔹 Step 6: Intimation জমা দেওয়া


✔️ সম্পূর্ণ ফর্ম ও সংশ্লিষ্ট কাগজপত্র এবং ফটোকপি করে Bar Council অফিসে সরাসরি জমা দিতে হবে 


✔️ রিসিভ কপি সংগ্রহ করতে হবে


Bar Council আপনার ডকুমেন্ট যাচাই করবে, সব ঠিক থাকলে ফি প্রদান করলে আপনার Registration সম্পন্ন হবে


📌 বিশেষ দ্রষ্টব্য: উক্ত ফর্ম ও কাগজপত্র আবেদনের ৩০ দিনের মধ্যে জমা দিতে হবে অন্যথায় বাতিল বলে গণ্য করা হবে

0 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

Post a Comment (0)

নবীনতর পূর্বতন